NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল
Logo
logo

খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

শোকবার্তাটি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করেছে।

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।

কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে তিনি প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অটল অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

 

শোকবার্তায় আরো উল্লেখ করা হয়, বেগম জিয়ার উত্তরাধিকার শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী নেতৃত্বের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণার নাম।

বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।