NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

মিরাজের মতোই বিরল রেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

মিরাজের মতোই বিরল রেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার

রেকর্ড নাকি গড়াই হয় ভাঙার জন্য। তবে এমন এক রেকর্ড আছে, যা রেকর্ডধারীর সতীর্থ ভাঙতে পারবেন না কখনোই। শুধু সেই রেকর্ডে তার সঙ্গী হতে পারেন। তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ।

 

প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক সেঞ্চুরিটা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার আগে ঘরোয়া ক্রিকেটে কখনোই সেঞ্চুরির দেখা পাননি মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সেই রেকর্ডের সঙ্গী হয়েছেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের ব্যাটার আজ সিডনি টেস্টে সেই রেকর্ড গড়েছেন।

 

 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ সংস্করণে অভিষেক সেঞ্চুরি পাওয়ার আগে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে তিন অংকের দেখা পান বেথেল। অর্থাৎ, প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ইংলিশ ব্যাটার প্রথম সেঞ্চুরিটা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। সবমিলিয়ে এমন রেকর্ড গড়া পঞ্চম ব্যাটার তিনি।

মিরাজ-বেথেল বাদেও আরো তিনজন এই বিরল রেকর্ড গড়েছেন।

তারা হচ্ছেন—কপিল দেব, মারলন স্যামুয়েলস, কার্টিস ক্যাম্ফার। শুরুটা করেছেন ভারতীয় কিংবদন্তি কপিল।

 

তবে বেথেলের রেকর্ড সেঞ্চুরির টেস্টেও ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে হার। চতুর্থ দিন শেষে ১৪২ রানে অপরাজিত আছেন তিনি। ১৫ চারের ইনিংসটিকে আগামীকাল আরো বড় করার সঙ্গে ইংল্যান্ডের লিড বাড়ানোর দায়িত্বও তার কাঁধে।

দিন শেষে ১১৯ রানের লিড পেয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ৮ ‍উইকেটে ৩০২ রান করেছে ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৮৪ রানের বিপরীতে অস্ট্রেলিয়া ৫৬৭ রান করে প্রথম ইনিংসে।