NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের করেন তিনি।

তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে এক শতাংশ ভোটারের মধ্যে দুইজন ভোটারের তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

বিকালে ইসিতে আপিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন ভলেন্টিয়ারিং করেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। আমরা আপিল করেছি। এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব।’

গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন দুইজনের স্বাক্ষরের গড়মিলের কারণে।

এর আগে গত ২৭শে ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

এদিন, তাসনিম জারা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে।

 

 

 

 

রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিনে সারাদেশের ৪২জন প্রার্থী এখন পর্যন্ত আপিল করেছেন। আপিল দায়ের করা যাবে আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।