NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল ৪ আলোচিত সিনেমা আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
Logo
logo

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৯ হাজার প্রবাসী


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৯ হাজার প্রবাসী

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২৯ হাজার প্রবাসী ভোট প্রদানের জন্য এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৫ জানুয়ারি পর্যন্ত।
কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, নিউইয়র্ক সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা নিবন্ধন করেন। ডাকযোগে তাদের কাছে ব্যালট পাঠানো হবে।
পূর্বঘোষিত সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ২৮ হাজার ৮১৬ জন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন। এরই মধ্যে ২২৯ জনের ঠিকানা ভুল লিপিবদ্ধ করা হয়েছে মর্মে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন এবং পূর্বে উল্লেখিত ভুল ঠিকানা সংশোধন করা যাবে। এর আগে সর্বশেষ সময়সীমা ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত, যা প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এবার দ্বিতীয় দফায় সময়সীমা বাড়ানো হলেও নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সময়সীমা আর বাড়ানো হবে না।
কনস্যুলেট জেনারেলের ফেসবুক পেজে নিবন্ধনে সময়সীমা বাড়ানো এবং ভুল ঠিকানা প্রদানকারীদের এই সময়ে সংশোধনের আহ্বান জানানো হয়।
নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রবাসীদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে। প্রবাসীরা এখন সরকার গঠন এবং তাদের প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতে পারবেন।