NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ গেজেট বাতিলের পর আপিলে ফিরছেন ৩৪ জুলাইযোদ্ধা স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল ৪ আলোচিত সিনেমা আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান
Logo
logo

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে সোমবার ভোরে হামলার ঘটনা ঘটেছে। সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় যায়। কিছু সময়ের মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তি হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে।

 

মার্কিন সিক্রেট সার্ভিসের মতে, ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওহাইওতে ছিলেন না।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান, অজ্ঞাতপরিচয় প্রাপ্তবয়স্ক সেই পুরুষকে আটক করা হয়েছে ‘ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুর করার কারণে।’

ঘটনাটি ঘটে রাত দেড়টার কিছু পর।

 

মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ‘চার্জ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার সময় ইউএস সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করছে।’

একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, কেউ ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ধারণা, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকেননি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ঘটনার আগে ভ্যান্স পরিবার ইতিমধ্যে শহর ছেড়ে গিয়েছিলেন।