NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক : ফারুকী


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক : ফারুকী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে মন্তব্য করেছেন।

নিজের ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।

 

সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।’ 

ফারুকীর মতে, মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাটিও একই ধরনের কোনো উদ্দেশ্য দ্বারা প্রভাবিত কি না, তা সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই খতিয়ে দেখবে। 

পাশাপাশি তিনি ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট বা ফুটবল দল ভারতে সফরের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ দেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিও তুলেছেন।

 

আইপিএল সম্প্রচার বন্ধের দাবির প্রসঙ্গে ফারুকী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার কাছে বাংলাদেশে সব প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে তিনি বলেন, ‘বিনীতভাবে জানাতে চাই, এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এখতিয়ার। তবে জনগণের উদ্বেগের বিষয়টি আমি তথ্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।