NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে মনে রাখব: শাওন


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে মনে রাখব: শাওন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে স্মরণ করেন।

শাওন তার লেখায় বলেন, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্ম হিসেবে খালেদা জিয়াকে তারা নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে মনে রাখতে চান ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল নেতৃত্বের জন্য। ওই সময়টিকে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

স্ট্যাটাসে মেহের আফরোজ শাওন লেখেন, ‘নব্বই দশকে বেড়ে হওয়া আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলে সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই।’

স্ট্যাটাসের শেষাংশে শাওন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া।