NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

কোচ জাকির মৃত্যুতে সাকিব-মাশরাফিদের শোক


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

কোচ জাকির মৃত্যুতে সাকিব-মাশরাফিদের শোক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরুতেই শোকের ছায়া। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগ মুহূর্তে দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। 

ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের অনুশীলন সেশন করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের ক্রিকেট মহলে।

কোচ জারিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টুইট করে লিখেছেন, কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। পেশাদার ক্রিকেটের শুরু থেকেই তার সঙ্গে আমার পরিচয় ছিল। তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক প্রকাশ করে বলেন, জাকি ভাইয়ের সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার হিসাব নেই। বাংলাদেশে বোলিংয়ের বায়োমেকানিক্স বুঝতে তার মতো কেউ নেই। আজ তিনি তার প্রিয় মাঠ থেকে বিদায় নিলেন। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে ব্যস্ত রিশাদ হোসেন লিখেছেন, অস্ট্রেলিয়া থেকে যখন শুনলাম কোচ জাকির চলে যাওয়া, অনেক কষ্ট লাগছে। আমাদের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

ক্রিকেটার শরিফুল ইসলাম লিখেছেন, অনূর্ধ্ব-১৯ থেকে আমাদের হাত ধরেই শেখানো শুরু করেন জাকি স্যার। বিশ্বকাপ জয়ের সময়ও পাশে ছিলেন অভিভাবকের মতো। গতদিন প্র্যাকটিসেও হাসি-আড্ডা করেছি, ভাবলেই বুক ভার হয়ে আসে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য্য দিন।

মাহবুব আলী জাকির হারানো শুধু ঢাকা ক্যাপিটালসের জন্য নয়, পুরো বাংলাদেশের ক্রিকেট পরিবারে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। তার মৃত্যুতে দেশজুড়ে শোক চলছে, এবং সকলেই দোয়া করছেন তার আত্মার শান্তি ও পরিবারের জন্য।