NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের জার্সিতে খেলতে যাচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। তাকে দলে পেয়ে দারুণ আশাবাদী সিলেটের পেসার ইবাদত হোসেন। তার বিশ্বাস, আমির দলের জন্য বড় ভূমিকা রাখবেন।

বিপিএলের নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে বিদেশি ক্রিকেটার সরাসরি দলে নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে সিলেট টাইটান্স আগেভাগেই আমিরকে দলে ভেড়ায়। টুর্নামেন্ট শুরুর আগেই দলের অনুশীলনে যোগ দেন এই পাকিস্তানি তারকা।

আমিরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইবাদত বলেন, দলের কাছ থেকে নেওয়ার চেয়ে আমিরের দেওয়ারই বেশি কিছু আছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তার বিপুল অভিজ্ঞতা এবং প্রায় ৪০০ উইকেটের ঝুলি দলের জন্য বড় সম্পদ হবে বলে মনে করেন তিনি। আমির তার সেরা পারফরম্যান্সই দেবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ইবাদত।

দলের সামগ্রিক কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট এই পেসার। তার মতে, আমিরের সঙ্গে খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা যুক্ত হওয়ায় সিলেটের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়ে উঠেছে।

 

 

ইবাদতের ভাষ্য, দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে সিলেট টাইটান্সের দলটি ভারসাম্যপূর্ণ। সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের মিশ্রণে ব্যাটিং ও বোলিং—দুটো বিভাগই প্রায় সমান শক্তিশালী। তবে বোলিং বিভাগকে সামান্য এগিয়ে রাখছেন তিনি।

তিনি আরও বলেন, দলের প্রতিটি বোলারই পারফর্মার এবং সবাই মিলেই সিলেটকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করেছে। সবাই মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে, আল্লাহর রহমতে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে বলে বিশ্বাস তার।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে সিলেট টাইটান্স। সেই বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা ছড়িয়ে দিতেও ভূমিকা রাখছেন ইবাদত।

তিনি জানান, এবারের দলের থিম—‘এবার কিন্তু অইজিবো’ (এবার হয়ে যাবে)। এই স্লোগান দলের মধ্যে ইতিবাচক শক্তি জোগাচ্ছে এবং শোনামাত্রই চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস তৈরি হয়। এই থিমকে ধারণ করেই এগিয়ে যেতে চায় সিলেট, আর আল্লাহর সহায়তায় এবার শিরোপা জয়ের আশাই দেখছে দলটি।