NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ আফগান নাগরিককে আশ্রয় দেবে জার্মানি


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ আফগান নাগরিককে আশ্রয় দেবে জার্মানি

পাকিস্তানে আটকে থাকা ৫৩৫ জন আফগান নাগরিককে জার্মানিতে বসবাসের অনুমতি দেওয়া হবে বলে জার্মান সরকার বৃহস্পতিবার জানিয়েছে। আগে তাদের জার্মানিতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট আরএনডি মিডিয়া নেটওয়ার্ককে বলেছেন, বার্লিন চায় ‘ডিসেম্বরে যতটা সম্ভব’ এসব মামলার প্রক্রিয়া শেষ করতে, যাতে সংশ্লিষ্ট আফগানরা জার্মানিতে প্রবেশ করতে পারেন। এই আফগান নাগরিকদের আগের জার্মান সরকারের একটি শরণার্থী কর্মসূচির আওতায় নেওয়া হয়েছিল।

তবে মে মাসে রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস দায়িত্ব নেওয়ার পর কর্মসূচিটি স্থগিত হলে তারা পাকিস্তানে আটকা পড়েন।

 

কর্মসূচির অন্তর্ভুক্তদের মধ্যে কেউ কেউ আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে অভিযানে জার্মান সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছেন। আবার কেউ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর বিশেষ ঝুঁকিতে রয়েছেন।

পাকিস্তান বছরের শেষ নাগাদ এসব মামলার নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছিল।

এরপর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা ছিল। ডোব্রিন্ট জানান, এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে এবং কিছু মামলা নতুন বছরে গিয়ে সমাধান করতে হতে পারে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির আওতায় থাকা ৬৫০ জনকে বলা হয়েছে তারা আর জার্মানিতে প্রবেশের অনুমতি পাবেন না, কারণ নতুন সরকার মনে করছে এটি আর জার্মানির স্বার্থে নয়।

 

সরকার পাকিস্তানে থাকা ব্যক্তিদের জার্মানিতে বসবাসের দাবি ত্যাগের বিনিময়ে অর্থ প্রস্তাবও দিয়েছে।

তবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৬২ জন সেই প্রস্তাব গ্রহণ করেছেন। এ মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২৫০টির বেশি সংস্থা জানিয়েছে, কর্মসূচির আওতাধীন প্রায় ১ হাজার ৮০০ আফগান নাগরিক পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।