NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

করোনার পর আবারও ‘লা টমাটিনা’ উৎসবে মাতল স্পেন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ পিএম

>
করোনার পর আবারও ‘লা টমাটিনা’ উৎসবে মাতল স্পেন

দীর্ঘ দুই বছরের বিরতির পর আবারও ঐতিহ্যবাহী ‘লা টমাটিনা’ উৎসবে মাতল স্পেন। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর এই উৎসব হয়নি। তবে বুধবার (৩১ আগস্ট) করোনা মহামারির আগের মতোই ব্যাপক আনন্দ আর উদযাপনে অনুষ্ঠিত হয় টমেটো মাখামাখির এই উৎসব।

এতে স্পেনের পূর্বাঞ্চলীয় বুনোল শহরের হাজারো স্থানীয় বাসিন্দার সঙ্গে যোগ দেন অনেক বিদেশি পর্যটকও। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দুই বছর পর অনুষ্ঠিত হওয়া এবারের এই ‘লা টমাটিনা’ উৎসবটি ছিল এর ৭৫ তম সংস্করণ।

উৎসবের সময় বুধবার স্পেনের পূর্বাঞ্চলীয় বুনোল শহরে ১৩০ টন অতিরিক্ত পাকা টমেটো অংশগ্রহণকারীরা একে অপরের দিকে নিক্ষেপ করেন। মূলত একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে তারা একে অন্যকে লাল রসে ঢেকে দেন।

সংবাদমাধ্যম বলছে, ব্যতিক্রমী এই উৎসবের সময় সবাই একে অপরের দিকে টমেটো ছুঁড়তেই ব্যস্ত ছিলেন। কেউ বা ঝাঁপিয়ে পড়ছেন টমেটোর ওপরে। কেউ বা নিজের শরীরে মেখে নিচ্ছেন লাল টকটকে টমেটো।

কেবল স্পেনের বাসিন্দারাই নয়, ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে সারা বছর অপেক্ষা করেন অনেক বিদেশি নাগরিকও।

১৯৪৫ সালে স্পেনে ‘লা টমাটিনা’ উৎসবের প্রচলন হয়। সেসময় বুনোল শহরের গ্রামবাসীদের মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশ থেকে টমাটিনার উদ্ভব হয়েছিল বলে জানা যায়। তবে ১৯৫০-এর দশকে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতান্ত্রিক শাসনের সময়ে এটি কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা হয়।