NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ভোটের মাঠে ফখরুলকন্যা


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

ভোটের মাঠে ফখরুলকন্যা

দেশের রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার। মির্জা ফখরুলের অনুপস্থিতিতে তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনে ভোটের মাঠে নেমেছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা শাফারুহ।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে ধানের শীষে ভোট চেয়েছেন মির্জা শাফারুহ। এটিই তার নির্বাচনি মাঠে প্রথম প্রকাশ্য গণসংযোগ, যা স্থানীয় রাজনীতিতে তাৎক্ষণিক মনোযোগ সৃষ্টি করেছে।

 

সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুলকন্যা মির্জা শাফারুহ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার কণ্ঠস্বরে ছিল বাবার প্রতি সমর্থন ও দলের প্রতি অঙ্গীকারের স্পষ্ট ছাপ।

 

জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মির্জা শাফারুহের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম এবং জেলা মহিলা দলের নেত্রী ফোরাতুন নেহার প্যারিসসহ স্থানীয় নেতারা।

 

এর আগে পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্য একটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাহাত আরা বেগম। মির্জা ফখরুলের অনুপস্থিতিতে স্ত্রী রাহাত আরার উপস্থিতি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

 

 

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন উর রশিদ বলেন, কেন্দ্রীয় নেতার অনুপস্থিতিতে তার স্ত্রী ও মেয়ের এই সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।