NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে বেশিরভাগই নির্মাণ শ্রমিক ছিলেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালিয়ে ৪২ জন বাংলাদেশি ধরা পড়ে। অভিযানটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়, যেখানে মোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৪২ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়।

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে।

২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে, ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকায় এবং আরও দুইজনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

 

 

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এ ছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ—প্রতিটি দেশ থেকে পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।