NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মঞ্চেই গায়িকাকে হেনস্তা, অতঃপর...


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

মঞ্চেই গায়িকাকে হেনস্তা, অতঃপর...

কনসার্টে গান গাওয়ার সময় আচমকা হেনস্তার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। মঞ্চে পারফরম্যান্স চলাকালীন হঠাৎ এক শ্রোতা ওপরে উঠে এসে তাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। 

গত রোববার রাতে কনসার্টে গান গাওয়ার সময় আচমকা হেনস্তার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। মঞ্চে পারফরম্যান্স চলাকালীন হঠাৎ এক শ্রোতা ওপরে উঠে এসে তাকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন। 

দর্শকরা জানান, ওই রাতে হাজার হাজার শ্রোতার উপস্থিতিতে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করছিলেন ‘বেবি ডল’ খ্যাত এই গায়িকা। তিনি যখন গানে মগ্ন ছিলেন, ঠিক তখনই এক যুবক নিরাপত্তার বেষ্টনী টপকে মঞ্চে উঠে পড়েন এবং কনিকাকে জাপটে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেন। এমন আকস্মিক ঘটনায় গায়িকা কিছুটা হতভম্ব হয়ে পড়লেও গান থামাননি। দ্রুত নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ওই যুবককে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রকাশ্য জনসমাবেশে একজন নারী শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটিজেনের মন্তব্য, ‘যদি হাজার মানুষের সামনে একজন নারী নিরাপদ না হন, তবে একাকী চলাচলের সময় নিরাপত্তা নিয়ে ভাবলে আতঙ্কিত হতে হয়।’ অনেকে ওই যুবককে ভক্ত না বলে ‘হেনস্তাকারী’ হিসেবে অভিযুক্ত করেছেন।

বলিউড সংগীত জগতের অন্যতম সফল কণ্ঠশিল্পী কনিকা কাপুর। ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’সহ অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি পরিচিত। গায়িকা বা তার দলের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে তাএমন নিরাপত্তাহীনতার চিত্র সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।