NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।

 

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, জুলাই হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এখন আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার।

আন্তর্জাতিক অপরাধ  ট্রাইবুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। 

 

তিনি বলেন, আমাদের এখন মূল লক্ষ্য হত্যাকারীদের এ দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। ২৪-এর গণহত্যার শহীদের মায়েরা আজো কাঁদছে বিচারের দাবিতে। তাদের চোখের জলে কাঁদছে বাংলাদেশ।

তাই বিচারের রায় যত দ্রুত কার্যকর হবে ততই আমাদের সফলতা। আমরা চাই পরবর্তী নির্বাচিত সরকার এ দেশে বিচারের রায় কার্যকর করবে। 

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন।