NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করলেন জো রুট


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করলেন জো রুট

অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন জো রুট। ব্রিসবেনে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করতে রুটের লেগেছে ৪৩৯৬ দিন, ৩০ ইনিংস, ১৬ টেস্ট এবং ১২ বছর। এটি টেস্টে তার ৪০তম সেঞ্চুরি।

এর আগে ২৯ ইনিংস অস্ট্রেলিয়ায় খেলে রুটের সর্বোচ্চ স্কোর ছিল ৮৯। আজ সেই সেঞ্চুরি-খরা কাটল এবং অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রানও পূর্ণ করলেন।

অ্যাশেজ শুরুর আগে বড় প্রশ্ন ছিল, রুট কি অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে পারবেন? পার্থ টেস্টে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রথম ইনিংসে শূন্য রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ৮ রান। তবে ব্রিসবেনে তিনি পুরো দৃশ্যপট বদলে দিলেন।

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে রুট একাই নায়ক নন। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ৬টি উইকেট তুলে নিয়েছেন। বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস অ্যাটকিনসনকে ফেরিয়েছেন তিনি।

 

 

এই ম্যাচে স্টার্ক পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভেঙে, বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও গড়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

ইংল্যান্ড- ৩২৫/৯ (৭৪ ওভার); রুট ১৩৫*, ক্রাওলি ৭৬; স্টার্ক ৬-৭১, ১-৪৩ নেসের