NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা

ইউনিসেফ জানিয়েছে, গত অক্টোবরে গাজার ৯ হাজার ৩০০ শিশু তীব্র পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে, যাদের বয়স পাঁচ বছরের কম। শনিবার (২৯ নভেম্বর) সংস্থাটি এ তথ্য জানায়। তারা বলছে, তীব্র পুষ্টিহীনতা গাজার শিশুদের জীবন ও স্বাস্থ্যকে ক্রমেই ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। শীতের শুরুতে রোগের বিস্তার বৃদ্ধি পেয়েছে এবং গুরুতর অসুস্থ শিশুদের মৃত্যুঝুঁকি বেড়েছে।

ইউনিসেফের তথ্য মতে, গত মাসে পরিচালিত সংস্থাটি ও তাদের সহযোগীদের পুষ্টি পরীক্ষায় দেখা গেছে অক্টোবর মাসে পাঁচ বছরের চেয়ে কম বয়সী ৯ হাজার ৩০০ শিশু, যাদের বয়স পাঁচের নিচে তারা তীব্র পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে। গাজা সীমান্তে প্রচুর পরিমাণে শীতকালীন সরবরাহ আটকে আছে। সংস্থাটি এই অঞ্চলে মানবিক সহায়তার সরবরাহ নিরাপদ, দ্রুত ও অবাধ করার আহবান জানিয়েছে। তারা বলছে, শীতের আবহাওয়া চলে এসেছে।

কিন্তু এখনও হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়ে গেছে। তাদের গরম পোশাক, কম্বল বা শীত থেকে আত্মরক্ষার মতো উপকরণ নেই। অন্যদিকে ভারি বৃষ্টিপাতের কারণে জনবহুল এলাকায় ময়লা-আবর্জনা ও ড্রেনের পানি ঢুকে গেছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, অগ্রগতি সত্ত্বেও গাজায় পাঁচ বছরের কম বয়সী হাজার হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

অন্যদিকে আরও অনেকের সঠিক আশ্রয়, স্যানিটেশন ও শীতের বিরুদ্ধে সুরক্ষার অভাব রয়েছে। গাজায় বহু শিশু এখনো ক্ষুধা, অসুস্থতা ও ঠাণ্ডা তাপমাত্রার মধ্যে আছে, যা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এই শিশুদের রক্ষা করার জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।

রাসেল গাজা উপত্যকার সব ক্রসিং খুলে দেওয়ার আহবান জানান। তিনি বলেন, প্রক্রিয়াকে সরলীকরণ, দ্রুত ক্লিয়ারেন্স পদ্ধতি এবং মানবিক সরবরাহের প্রবেশের স্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন।

পাশাপাশি মিসর, ইসরায়েল, জর্দান, পশ্চিম তীরসহ সব সম্ভাব্য সরবরাহ রুট দিয়ে মানবিক ত্রাণ পরিবহনের সুযোগ করে দেওয়া জরুরি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সাম্প্রতিক শীতকালীন ঝড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া প্রায় ২২ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই লাখ ৮৮ হাজারেরও বেশি পরিবার ঠাণ্ডা ও বৃষ্টিপাত থেকে সুরক্ষা পেতে ব্যর্থ হয়েছে। গাজার কর্তৃপক্ষ অনুমান করে যে দুই বছরের যুদ্ধে ইসরায়েল বেসামরিক অবকাঠামো ধ্বংস করার পর ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মৌলিক আশ্রয়ের প্রয়োজনীয়তা পূরণের জন্য তিন লাখ তাঁবু এবং প্রিফ্যাব্রিকেটেড আবাসন ইউনিটের প্রয়োজন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এক লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং গাজা উপত্যকার বেশির ভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।