NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ইতিহাসে প্রথমবার মিয়ামিকে ফাইনালে তুললেন মেসি


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

ইতিহাসে প্রথমবার মিয়ামিকে ফাইনালে তুললেন মেসি

ইন্টার মিয়ামির হয়ে ইতিহাস গড়ে ফেলেছেন লিওনেল মেসি। ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তার দল। আজ সকালে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে হারায় দলটি।

এই ম্যাচে অবশ্য মেসি নন, আলো কেড়ে নিয়েছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আইয়েন্দে। পুরো ম্যাচে তিনি ছিলেন দুর্দান্ত, করেছেন হ্যাটট্রিক। মাতেও সিলভেত্তি এবং তেলাস্কো সেগোভিয়া আরও দুটি গোল করেন। এই জয়ে ইন্টার মিয়ামি ৬ ডিসেম্বর এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে। সেখানে তারা ওয়েস্টার্ন কনফারেন্সের বিজয়ী দলের মুখোমুখি হবে।

১৪ মিনিটে মিয়ামি এগিয়ে যায়। সার্জিও বুসকেটসের দারুণ বল ধরে আইয়েন্দে নিচু শটে গোল করেন। এরপর ২৩ মিনিটে জর্দি আলবার ক্রসে হেড করে তিনি দ্বিতীয় গোল করেন। ৩৭ মিনিটে নিউইয়র্ক একটি গোল শোধ করে। ম্যাক্সি মোরালেসের ফ্রি-কিক থেকে জাস্টিন হােক হেডে গোল করেন। এতে মিয়ামি বিরতিতে যায় ২-১ স্কোর নিয়ে।

৬৬ মিনিটে নিউইয়র্ক সমতা আনতে পারত। কিন্তু রোকো রিওস নোভো দারুণ সেভ করে দলকে বাঁচান। এর এক মিনিট পর মেসির পাস থেকে সিলভেত্তি গোল করে ব্যবধান বাড়ান। মেসি ভেঙে দেন ৫৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ড।

৮৩ মিনিটে সেগোভিয়া জর্দি আলবার সঙ্গে দারুণ একটি পাস আদান-প্রদান করে গোল করেন। ৮৯ মিনিটে আইয়েন্দে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এতে মিয়ামির জয় নিশ্চিত হয়।

মেসি দলে যোগ দেওয়ার পর মিয়ামি লিগস কাপ ২০২৩ এবং সাপোর্টার্স শিল্ড ২০২৪ জিতেছিল। তবে এমএলএস কাপের ফাইনালে ওঠা হয়নি। এবার সেই অপেক্ষার শেষ হলো। এবার তাদের নজরে আরও বড় কিছু, এমএলএস কাপের শিরোপা।