NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে শ্রীলংকার দাপুটে জয়

পাথুম নিশাঙ্কার রেকর্ড গড়া ম্যাচে দাপুটে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের খেলার স্বপ্ন দেখছে লংকানরা।

দলের জয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৮ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৯৮ রানের ঝড়ো ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। তিনি আজ ৯৮ রানের ইনিংস খেলার পথে শ্রীলংকার হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক হন। 

এতদিন ৮৯ ইনিংসে ২৩০৫ রান করে শীর্ষে ছিলেন লংকান তারকা ব্যাটসম্যান কুশাল পেরেরা। তার চেয়ে ১৩ ম্যাচ কম খেলে ২৩২৬ রান করে শীর্ষে আছেন পাথুম নিশাঙ্কা।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড ৪৩৯২ রান করে শীর্ষে আছেন পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম।

মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪৬ রান করে জিম্বাবুয়ে। টার্গেট তাড়া করতে নেমে ২২ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৯৮ রান করে অপরাজিত থাকেন নিশাঙ্কা।