NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

আট দেশের তরুণদের শিক্ষা-সংস্কৃতি বিনিময়


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

আট দেশের তরুণদের শিক্ষা-সংস্কৃতি বিনিময়

তিন মহাদেশের ৮টি দেশের এক হাজার ৮০০ তরুণ-তরুণীর অংশগ্রহণে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময় হয়েছে।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘টেক কানেক্ট : এমপাওয়ারিং ইয়ুথ টু বিকাম গ্লোবাল সিটিজেনস’-এর সমাপনীতে ভার্চুয়ালি এই অভিজ্ঞতা বিনিময় হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর চিঠি। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ইউনেস্কো ঢাকা অফিসের হেড মিস সুজান ডাইজ। গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া জাফরিন সবার প্রতি কৃতজ্ঞতা জানান। 

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন (জিওয়াইআরএফ) অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী লাইভস্ট্রিমের মাধ্যমে সম্প্রচারিত হয়, যেখানে বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে শিক্ষক, শিক্ষার্থীসহ হাজারো দর্শক অনলাইনে যুক্ত হন।

দুই ঘণ্টার এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ, ক্যামেরুন, কানাডা, কেনিয়া, নাইজেরিয়া, উগান্ডা, জাম্বিয়া ও জিম্বাবুয়ের শিক্ষার্থীরা এক মঞ্চে মিলিত হন। যা দীর্ঘ এক বছরের আন্তঃসাংস্কৃতিক শিক্ষাযাত্রার আনন্দঘন সমাপ্তি। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, শেখা অভিজ্ঞতা ও বৈশ্বিক নাগরিকত্বের উপলব্ধি বিভিন্ন পারফরম্যান্স এবং উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।

গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন (জিওয়াইআরএফ) ২০১৬ সালে প্রতিষ্ঠিত একটি তরুণ-নেতৃত্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান।