NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

২৫ বছরেও করতে পারেননি কোনো বাংলাদেশি, তাইজুল গড়লেন সেই রেকর্ড


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

২৫ বছরেও করতে পারেননি কোনো বাংলাদেশি, তাইজুল গড়লেন সেই রেকর্ড

জয় থেকে ৩ উইকেটের দূরত্বে আছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের অপেক্ষা ছিল মোটে ১ উইকেটের। মিরপুর টেস্টের শেষ দিনের শুরুতে আক্ষেপটা ঘুচে গেল তার। তাইজুল গড়লেন এমন এক রেকর্ড, যা কোনো বাংলাদেশিই গড়তে পারেননি শেষ ২৫ বছরে।

পঞ্চম দিন সকালে বাংলাদেশের উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে। ১৩ ওভার শেষেও উইকেটের দেখা পায়নি। এরপর তাইজুল ইসলাম আঘাত হানেন আইরিশ ইনিংসে। 

তার একটু দ্রুতগতিতে করা বলটি গিয়ে আঘাত হানে অ্যান্ডি ম্যাকব্রাইনের প্যাডে। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ম্যাকব্রাইন। সে রিভিউ অবশ্য তাকে রক্ষা করতে পারেনি। ২১ রানে ফেরেন তিনি।

আর তাতেই তাইজুল গড়ে ফেলেছেন রেকর্ডটা। ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তাতে বাংলাদেশও পেল নতুন এক অভিজ্ঞতা। ২৫ বছরেও যে কোনো বাংলাদেশি টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেননি। তাইজুলই প্রথমবারের মতো গড়লেন এই রেকর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এ স্পিনার। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে এবার তিনি ছুঁয়ে ফেললেন ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।