NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

শেহবাগকে ছাড়িয়ে পন্তের রেকর্ড


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

শেহবাগকে ছাড়িয়ে পন্তের রেকর্ড

ভারতীয় বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগের গড়া একটি রেকর্ড ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ২৪ বলে ২৭ রান করে আউট হন পন্ত। ২৭ রানের ইনিংস খেলার পথে দুটি করে চার এবং ছক্কা হাঁকান পন্ত। 

বীরেন্দর শেহবাগ ৪৭ টেস্টে ৮৩ ইনিংসে ৯২টি ছক্কার হাঁকান। ৯০ ছক্কা নিয়ে আজ কলকাতা টেস্টে ব্যাট করতে নামেন পন্ত। তার ওপরে ছিলেন কেবল শেহবাগ। সাবেক ওপেনার মেরেছেন ৯১টি ছয়। এজন্য ১০৪ টেস্টের ১৮০ ব্যাট করেছেন তিনি। আজ ব্যাট করতে নেমে দুটি ছক্কা মেরে শেহবাগকে ছাড়িয়ে যান পন্ত।

সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ছয় নম্বরে আছেন পন্ত। সবার ওপরে আছেন ইংলিশ তারকা বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়কের নামের পাশে শোভা পাচ্ছে ১৩৬টি ছয়। 

১০৭টি ছক্কা মেরে দুই নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। ১০০টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট।