NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো, গড়লেন বিরল রেকর্ড


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন রোনালদো, গড়লেন বিরল রেকর্ড

ডাবলিনে হতাশার এক রাত কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাই ম্যাচে তিনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেই তিনি গড়ে ফেললেন বিরল এক রেকর্ড। 

গত রাতে পর্তুগাল আইরিশদের আতিথ্য নিয়েছিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। তবে সে লক্ষ্য তাদের পূরণ হয়নি। পর্তুগিজরা ২-০ গোলে হেরে বসেছে।

রোনালদোর লাল কার্ড পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে দিয়েছে বৈকি। ম্যাচের ১৭ আর ৪৫ মিনিটে ট্রয় প্যারটের দুই গোল পর্তুগালকে পিছিয়ে দিয়েছিল। ৬১ মিনিটে রোনালদো  দারা ও’শেয়াকে কনুই দিয়ে আঘাত করে বসেন। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। পরে ভিএআর দেখে এসে সরাসরি লাল কার্ড দেখান তাকে।

আর তাতেই গড়া হয়ে যায় ব্যক্তিগত এক রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এতদিন পর্তুগালের হয়ে খেলে একটিও লাল কার্ড দেখেননি তিনি। ২২৫ ম্যাচ খেলার পর এই প্রথম লাল কার্ড দেখলেন রোনালদো।

তবে ক্লাব ফুটবল হিসেবে রাখলে লাল কার্ডটা তার জন্য বিরল কিছু নয়। এর আগে ক্লাব ফুটবলে তিনি মোট ১২ বার লাল কার্ড দেখেছেন। রোনালদো শেষবার লাল কার্ড দেখেছিলেন সৌদি আরবের আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে গত বছর। বৃহস্পতিবারের লাল কার্ড ছিল তার ক্যারিয়ারের ১৩তম।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও তিনি পেনাল্টি মিস করেছিলেন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচই হলো তার জন্য হতাশার।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদো এখন সামনে কী শাস্তি পান তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পর্তুগাল বিশ্বকাপে উঠলে তিনি টুর্নামেন্টের শুরুতে নিষিদ্ধ হতে পারেন।