NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বন্যায় বিধ্বস্ত পাকিস্তানকে ৩ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ পিএম

>
বন্যায় বিধ্বস্ত পাকিস্তানকে ৩ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য দেশটিকে ৩ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তা বিষয়ক সংস্থা ইউ এস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

ইউএসএইডের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে মানবিক সহায়তা হিসেবে ৩ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। ইউএসএইডের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।’

গত শুক্র, শনি ও রবি— তিন দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নজিরবিহীন বন্যা শুরু হয়েছে পাকিস্তানের তিন প্রদেশ সিন্ধু, খাইবার পাখতুনওয়া ও বেলুচিস্তানে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যে এই দুর্যোগকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে উল্লেখ করেছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী— বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ১৩৬ জন, আহত হয়েছেন আরও ১ হাজার ৫৭৫ জন।

এছাড়া বন্যার কবলে পড়ে গত কয়েক দিনে পাকিস্তানে মারা গেছে ৭ লাখ ১৯ হাজার ৫৫৮টি গবাদি পশু, ৯ লাখ ৯২ হাজার ৮৭১টি বাড়ি আংশিক বা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। বর্তমানে দেশটির এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানির নিচে আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনওয়ার লাখ লাখ মানুষ বর্তমানে খাদ্য ও আশ্রহীন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

সরকার ইতোমধ্যে পাকিস্তানের ৬৬টি জেলাকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগের শিকার’ বলে ঘোষণা করেছে। এর মধ্যে বেলুচিস্তানের ৩১টি, সিন্ধ প্রদেশের ২৩টি, খাইবার পাখতুনখোয়ার (কেপি) নয়টি এবং পাঞ্জাবের তিনটি জেলা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুর্যোগ-ঘোষিত জেলার সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।