NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সোহান ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

সোহান ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হেরে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের মূল শিরোপা জেতার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে টুর্নামেন্ট শেষ হয়নি। অজিদের কাছে ধসে যাওয়ার জ্বালা বাংলাদেশ মেটাল দক্ষিণ আফ্রিকার ওপর দিয়ে। প্লেট সেমিফাইনালে তাদের হারিয়েছে ২৫ রানে। তাতে প্লেট ফাইনালে চলে গেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ ঝড় তোলে রীতিমতো। ২১ বলে ৮৫ রানের জুটি গড়েন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ১৩ বলে ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যেতে হয় সোহানকে। জিসান আউট হন ৭ বলে ২৪ রান করে। অধিনায়ক আকবর অবশ্য তাল মেলাতে পারেননি, ৬ বলে করেছেন ৫ রান। শেষ দিকে ৮ বলে ২৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে বাংলাদেশ।

জবাবে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আব্দুল্লাহ বায়োমি। ফন স্কাভিচ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও জিসান আলম। আকবর আলি একটি উইকেট নেন, রকিবুল হাসানও একটিই উইকেট পেয়েছেন।

বাংলাদেশ প্লেট ফাইনাল খেলবে হংকংয়ের বিপক্ষে। কিছুক্ষণ পরই শুরু হবে এই ম্যাচ।