NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
অনুষ্ঠিত হয়ে গেল ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন। গত ২৭ আগস্ট ব্রঙ্কসের হোয়াইট স্টোন ফেরিপয়েন্ট পার্কে আয়োজিত এই বনভোজনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। খেলাধুলা, পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সুস্বাদু খাবার- সব মিলিয়ে বেশ আনন্দেই সময় কাটান অতিথিরা। অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে গত ২৩ জুন প্রাইমারিতে স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত নাটালিয়া ফার্নাদেজের বালিশ খেলায় অংশগ্রহণ। ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইনজীবী এন মজুমদার, বিবিএর সভাপতি মোঃ কামাল উদ্দিন। এছাড়া খলিল ফুডের সিইও মোঃ খলিলুর রহমান, বাকার সাধারন সম্পাদক সারোয়ার চৌধুরী, স্টার্লিং ফার্মেসির মোহাম্মদ আলী, এনওয়াইপিডির সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।