NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম

বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়া, তার আগে ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ ছিল তোপের মুখে। তার সিংহভাগ যাচ্ছিল বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ঝুলিতে। অবশেষে সেই সালাউদ্দিন বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর আর দলের সঙ্গে থাকবেন না তিনি।

সালাউদ্দিন গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকবাজ জানিয়েছে, সালাউদ্দিন ইতিমধ্যেই বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন। জানা গেছে, তিনি বর্তমান ভূমিকা উপভোগ করছেন না। দেশের শীর্ষস্থানীয় এই স্থানীয় কোচ বিষয়টি নিশ্চিতও করেছেন।

তিনি ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ডেভিড হেম্পকে বিদায় দেওয়ার পর থেকেই সালাউদ্দিন দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। কিন্তু দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণে তিনি সমালোচনার মুখে পড়েন।

এ অবস্থায় বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।