NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সাকিবের পরামর্শেই কাজ করে যাচ্ছেন শরিফুল


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:০৩ এএম

>
সাকিবের পরামর্শেই কাজ করে যাচ্ছেন শরিফুল

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেই এখন সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারতেন তিনি। কিন্তু ইনজুরিতে পড়ে চলতি এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলামের। তবে বসে নেই তিনি। ইনজুরি কাটিয়ে উঠতে নিয়মিত করে যাচ্ছেন অনুশীলন আর পুনর্বাসন। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাকিব খোঁজ রেখেছেন তরুণ এই পেসারের। শরীফুলকে তিনি বলেছেন রিহ্যাব, অনুশীলন চালিয়ে যেতে।

ইনজুরি থেকে কাটিয়ে উঠতে নিয়মিত কঠোর পরিশ্রম করতে দেখা গেছে শরীফুলকে। মিরপুরের একাডেমি মাঠে বাংলা টাইগার্সের বোলিং কোচ নাজমুল হোসেনের সঙ্গে কাজ করছেন নিয়মিতই। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে এই পেসার জানান, অধিনায়ক সাকিব তাকে নিয়মিতই কাজ চালিয়ে যেতে বলেছেন।