NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল পাস


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৪:১৭ এএম

>
সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল পাস

সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল-২০২২ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব করেন।

দেশে বেসরকারি পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধান রেখে এ বিলটি পাস করা হয়। বিলে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপন পরিচালনা, চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থী ভর্তিসহ অন্যান্য প্রয়োজনীয় বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।