NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করলেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাতে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে দুজন আউট হতেই হার নিশ্চিত বাংলাদেশের।

চট্টগ্রামে ১৬ রানে হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের।

এর আগে রেকর্ড ১৬৬ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। যদিও শুরুর ইঙ্গিতটা ভালো দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে জেডন সিলসের পেস আর আকিল হোসেনের স্পিনবিষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।

 

দলীয় ৭৭ রানে যে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এতে বড় জয়ের স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী করেছিলেন তানজিম সাকিব ও নাসুম। কেননা একটা সময় ২৪ বলে ৪৭ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। আধুনিক যুগের টি-টোয়েন্টিতে খুব একটা কঠিন ছিল না সমীকরণ মেলানো।

 

তবে নাসুমের ২০ রানের বিপরীতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে তানজিম সাকিব আউট হতেই ম্যাচও শেষ হয়। শেষ দুই ব্যাটার তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১*) ছোট দুটি ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি করে উইকেট নিয়েছেন সিলস ও জেসন হোল্ডার।

এর আগে শেষ দিকে ঝড় তুলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শাই হোপ ও রোভম্যান পাওয়েলও। চতুর্থ উইকেটে ৮৩ রানের অপরাজিত জুটি গড়ে ক্যারিবিয়ানদের ১৬৫ রানের সংগ্রহ এনে দেন তারা।

পাওয়েলের ৪৪ রানের বিপরীতে ৪৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হোপ। এ ছাড়া দুই ওপেনার অ্যালিক আথানাজে (৩৪) ও ব্র্যান্ডন কিংও (৩৩) দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে অবদান রাখেন। ওয়েস্ট ইন্ডিজের আউট হওয়া তিন ব্যাটারের ২ জনকে শিকার করেন তাসকিন।