NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চট্টগ্রামে ইয়াবাসহ মিয়ানমারের ২ নারী আটক


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩১ এএম

>
চট্টগ্রামে ইয়াবাসহ মিয়ানমারের ২ নারী আটক

চট্টগ্রামে এক হাজার ৫০০ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নারীকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

রোববার (২৮ আগস্ট) রাতে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে নূর সাফা (৩৫) ও নূর ফাতেমা (২৮) নামে ওই দুই নারীকে আটক করা হয়। সাফা ও ফাতেমা সম্পর্কে বোন।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবির (উত্তর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তারা জন্মসূত্রে মিয়ানমারের নাগরিক। চন্দনাইশ থানার দোহাজারী এলাকার বিএম বাজারের বার্মা কলোনিতে সামসুর ভাড়া ঘরে থাকতেন তারা।  

ইয়াবাগুলো কোথায়, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।