NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

বার্সেলোনা-ভিয়ারিয়ালের ম্যাচ হচ্ছে না মায়ামিতে


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:১০ এএম

বার্সেলোনা-ভিয়ারিয়ালের ম্যাচ হচ্ছে না মায়ামিতে

প্রতিবাদকে বুড়ো আঙুল দেখিয়ে মায়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তবে স্পেনের বাইরে সেই ম্যাচটি হচ্ছে না। তীব্র প্রতিবাদের মুখে ম্যাচ আয়োজন থেকে সরে এসেছে লা লিগা কর্তৃপক্ষ।

গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ।

বিবৃতিতে লিখেছে, ‘মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা করেছে রেলেভেন্ট। গত কয়েক সপ্তাহ ধরে স্পেনে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। গভীর দুঃখের সঙ্গে লা লিগা জানাচ্ছে, স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের ঐতিহাসিক সুযোগ হতে পারত প্রকল্পটি, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না।’

 

আগামী ২০ ডিসেম্বর ম্যাচটি হওয়ার কথা ছিল।

এই ম্যাচ আয়োজনে কাজ করছিল রেলেভেন্ট। উত্তর আমেরিকার ফুটবল বাজারে এই প্রতিষ্ঠানটি লা লিগার হয়ে কাজ করে। এবারই প্রথম স্পেনের বাইরে লা লিগার ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।

 

এর আগে গত ৬ অক্টোবর অনুমতি দেওয়ার বিষয়ে উয়েফার বিবৃতিতে বলা হয়েছিল, অনিচ্ছা সত্ত্বেও দুটি দলের লিগ ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পরে রিয়াল মাদ্রিদসহ বেশ কটি ক্লাব প্রতিবাদ জানায়। এমনকি লা লিগার অন্য খেলোয়াড়দের সঙ্গে বার্সেলোনারও অনেক ফুটবলার প্রতিবাদ করে। শেষ পর্যন্ত সমালোচনার মুখেই ম্যাচটি বাতিল করতে বাধ্য হলো লিগা কর্তৃপক্ষ।