NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সুপার ওভারে সিরিজ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

সুপার ওভারে সিরিজ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ

সুপার ওভারে ১ রানে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখল তারা। আগামী ২৩ অক্টোবর তাই শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনাল।

সুপার ওভারে ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু জয়ে রাঙাতে পারেননি সৌম্য সরকার-সাইফ হাসানরা। বরাবরের মতোই তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। গতকাল নারী বিশ্বকাপেও শেষ ওভারে এভাবে তরী ডুবায় বাংলাদেশের মেয়েরা।

 

বোলার আকিল হোসেন প্রথম বৈধ বল করতে এসে দেন ওয়াইড।

পরে আবার নো বল করেন। সেই বলে ডাবল নেন সৌম্য। তবে ফ্রি হিট বলে এক রানের বেশি নিতে পারেননি বাঁহাতি ওপেনার। ফিরতি বলে সাইফ হাসানকে ডট দিয়ে কামব্যাক করেন আকিল।
চতুর্থ বলে সৌম্যকে বাউন্ডারি লাইনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে জয়ের পাল্লা ভারী করেন বাঁহাতি স্পিনার।

 

পঞ্চম বলে লেগবাই হলে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৪ রানের। ওভারে শেষ বল করার আগে আবর ওয়াইড দেন। তবে ১ বলে ৩ রানের সমীকরণে ঠিকই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান আকিল। কেননা শেষ বলে সাইফ হাসান একটা রানই নিতে পারেন।

এতে ১ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

 

সুপার ওভারে ১০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ওভারের শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে এক রান দিলেও ফিরতি বলে শেরফান রাদারফোর্ডকে আউট করেছিলেন বাঁহাতি পেসার। চতুর্থ বলেও প্রায় ব্র্যান্ডন কিংকে আউটই করেছিলেন তিনি। যদি কাভারে ঠিকমতো ক্যাচটা নিতে পারতেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু সুযোগটা হাতছাড়া করেন। শেষ বলে ৪ মেরে ওয়েস্ট ইন্ডিজকে ১০ রানের সংগ্রহ এনে দেন শাই হোপ। 

এর আগে শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ ৬ বলে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর বাংলাদেশের দরকার ২ উইকেট। সাইফ হাসান প্রথম দুই বলে আকিল হোসেনকে ডট দিলে ম্যাচ যায় জমে। তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল নিলে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৩ রান।

পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন বাংলাদেশের অফস্পিনার। এতে শেষ বলে ৩ রানে ব্যাটিং করতে নেমে ক্যাচ তুলে দিয়েছিলেন খারি পিয়েরে। কিন্তু স্কয়ার লেগের দিকে দৌড়েও বাঁহাতি ব্যাটারের ক্যাচ তালুবন্দী করে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বিপরীতে ডাবল নিয়ে ম্যাচকে সমতায় ফেরান হোপ ও পিয়েরে।

টস জিতে রিশাদ হোসেনের শেষ মুহূর্তের ঝড়ে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। তার ১৪ বলে ৩৯ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসের বিপরীতে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য। লক্ষ্য তাড়া করতে নেমে হোপের লড়াকু ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজও সমান ২১৩ রান করে।