NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

গ্রেপ্তারকৃত যুগলের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল সিআইডি


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

গ্রেপ্তারকৃত যুগলের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল সিআইডি

বাংলাদেশে থেকে নিজেদের পর্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে আপলোড ও প্রচার করা সেই আলোচিত পর্ন-তারকা যুগলকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই যুগল শুধু নিজেদের পর্ন ভিডিও তৈরি ও প্রচারই নয়, অন্যদেরও এই জগতে যুক্ত করতেন বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।


 

তিনি জানান, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে ওই যুগলকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করা হয়। এই পর্ন-তারকা যুগল হলেন মুহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টি (২৮)।

 

জসীম উদ্দিন খান আরো জানান, ওই যুগল শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদের এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে এই যুগলকে নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে।

এসব প্রকাশিত তথ্যেই উঠে আসে তারা মাত্র এক বছরেই পর্ন-তারকাদের আন্তর্জাতিক পারফর্মার র‌্যাংকিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম।

 

তিনি আরো জানান, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফরমে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন।

এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতেন। এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদের প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করতেন তারা। আগ্রহীরা নতুন ক্রিয়েটর হওয়ার জন্য তাদের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদের নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ। যেমন টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর অ্যাড করলে নগদ অর্থ দেওয়া হবে বলে তারা বিজ্ঞাপন দিতেন।

 

 

সিআইডির বিশেষ পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না পারা এ যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনধারার বহু ছবি।

বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একই সাথে বেআইনি হওয়ায় সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট দ্রুততার সঙ্গে এই পর্ন-তারকা যুগলকে গ্রেপ্তার করে।

 

তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।