NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৫, ১১:১০ এএম

আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ সোমবার সেনাবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। গতকাল রবিবার (১৯ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে আজ সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

 

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠি অনুযায়ী, এই সভায় ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা করা হবে।

বৈঠকে অংশগ্রহণের জন্য যাদের চিঠি দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন— সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্ট গার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র‍্যাবের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি/সিআইডি)।

বৈঠকে ইসির চিহ্নিত একডজন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো :
ভোটগ্রহণ কর্মকর্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা।
নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় সাধন।
অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ।

নির্বাচনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা সহযোগিতা।
কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা।
পার্বত্য/দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা প্রদান।

 

ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।