NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলি


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান আলি

অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যান আলি বাংলাদেশ সফরে আসছেন। চলতি সপ্তাহে তিনি বাংলাদেশ ও ভারত সফর করবেন।

সোমবার (১৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অ্যান আলি বলেন, আমি ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আরো গভীর করার জন্য এই সপ্তাহে বাংলাদেশ ও ভারত সফর করব।

বাংলাদেশে আমি অস্ট্রেলিয়া-বাংলাদেশ উন্নয়ন অংশীদারি পরিকল্পনা ২০২৫-২০৩০ চালু করার মাধ্যমে আমাদের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতা তুলে ধরব।

 

তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে উত্তরণকে স্বাগত জানায়। এই প্রচেষ্টাগুলোকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোও পরিদর্শন করব, যেখানে বাংলাদেশ ১১ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়।

এটি আমাদের অঞ্চলের সবচেয়ে বড় এবং জটিল মানবিক সংকট।

 

অস্ট্রেলিয়া আগামী তিন বছরে মায়ানমার এবং বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তার জন্য আরো ৩৭০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে ২০১৭ সাল থেকে আমাদের মোট প্রতিশ্রুতি ১.২৬ বিলিয়ন ডলারেরও বেশি পৌঁছেছে।

বাংলাদেশ সফর শেষে ড. আলি ভারত যাবেন, যেখানে তিনি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং অস্ট্রেলিয়া-ভারত জনগণের সংযোগ আরো মজবুত করার ওপর গুরুত্ব দেবেন।