NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

ন্যাম সভায় অংশ নিতে উগান্ডায় গেলেন পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৫, ১২:১০ পিএম

ন্যাম সভায় অংশ নিতে উগান্ডায় গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

উগান্ডার রাজধানী কাম্পালায় সোমবার (১৩ অক্টোবর) জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভা শুরু হচ্ছে। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩-১৬ অক্টোবর কাম্পালায় ন্যামের ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের পর্যালোচনা সভা হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

সভায় পররাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি ন্যামের মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে রোববার (১২ অক্টোবর) উগান্ডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ন্যামের সভায় যোগ দিতে উপদেষ্টা এদিন বিকেলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উগান্ডার উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি কাম্পালায় যাওয়ার পথে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন এবং সোমবার বাংলাদেশ দূতাবাসে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

 

সব আনুষ্ঠানিকতা শেষে কাম্পালায় গিয়ে ন্যামের মন্ত্রী পর্যায়ের পর্যালোচনাসভায় যোগ দেবেন।