NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

‘সেরা’ পেসার মারুফা কি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

‘সেরা’ পেসার মারুফা কি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন

আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ জমে উঠেছে উত্তেজনায়। সেমিফাইনালের লড়াইয়ে দলগুলো একে অপরের বিরুদ্ধে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এসেছে বড় সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন তারকা পেসার মারুফা আক্তার।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় পেয়েছে নিগার সুলতানার দল।

তবে আজ শুক্রবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে ম্যাচে মারুফার ফেরাটা দলকে নতুন আত্মবিশ্বাস দিতে পারে। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

 

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা অবস্থায় ইনজুরিতে পড়েন মারুফা। তিনি তখন পর্যন্ত ৫ ওভার বল করে ২৮ রান দিয়ে ট্যামি বোমন্ট ও অ্যামি জোন্সকে ফিরিয়ে দিয়েছিলেন।

তবে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে, যা নিগার সুলতানার পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। সেই সুযোগে ইংল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এবং ৪৬.১ ওভারে জয় নিশ্চিত করে।

 

তবে সুখবর হলো, এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মারুফা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘তিনি আগামীকাল (আজ) খেলতে পারবেন।

অনুশীলনে বল করছেন এবং কোনো অস্বস্তি নেই। ইংল্যান্ড ম্যাচের শেষেও বল করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি।’

 

দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার মারুফা আক্তার এর আগে ২৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তার ফিরে আসায় বোলিং বিভাগে শক্তি বাড়বে বলে বিশ্বাস করছে টিম ম্যানেজমেন্ট।