NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo
প্রেসিডেন্ট ফরিদ সেক্রেটারি সোলায়মান

বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক


মশিউর রহমান মজুমদার   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৭:১০ এএম

বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক

প্রবাসের সাংবাদিকরা ইচ্ছা করলে কমিউনিটিকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখতে পারে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রেও সাংবাদিকদের নানা বিষয়ে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’র প্রথম কমিটির অভিষেক অনুষ্ঠানে কমিউনিটি লিডাররা এসব কথা বলেন।

স্থানীয় সময় রোববার নিউইয়র্কের উডসাইডের গুলশান ট্যারেসের ব্যাংকুয়েট হলে জমকালো অভিষেক অনুষ্ঠানে কমিউনিটি লিডার ছাড়াও বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ নব-গঠিত কমিটির সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ এবং ক্ষুরধার সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। তাদের অনেকেই বাংলাদেশের মতোই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট কাভার করছেন। বিশেষ করে টেলিভিশন মিডিয়ার সংবাদের প্রতি দর্শক শ্রোতার আগ্রহ বেশি। তাদের প্রতিবেদনগুলো সমাজে দারুন ভাবে প্রভাব ফেলে। টেলিভিশনসাংবাদিকদের কাছে তিনি প্রত্যাশা করেন, তারা যেন কমিউনিটির উন্নয়ন মূলক ও সফলতার খবরের দিকে বেশি নজর দেন। তাহলে, কমিউনিটি বিনির্মানে তাদের প্রতিবেদনগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সংগঠনের প্রেসিডেন্ট -ফরিদ আলম স্বাগত বক্তব্যে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্যবহুল সংবাদ সংগ্রহের জন্য সবার মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। কমিউনিটির ইতিবাচক সংবাদগুলো প্রকাশ করা এবং বাংলাদেশের ভালোখবরগুলো প্রবাসীদের সামনে তুলে ধরতে এই সংগঠন কাজ করবে।

অভিষেক অনুষ্ঠানে শাহ নেওয়াজ ছাড়াও বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল, কমিউনিটির বোর্ড সদস্য আহসান হাবীব, সিপিএ সরওয়ার চৌধুরী, ওয়ার্লড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, রিয়েলটর নূরুল আজিম, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব, হককথা সম্পাদক সালহউদ্দিন আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরন, নিউইয়র্ক ব্রাইটের সম্পাদক বেলাল আহমেদ, প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী জে মোল্লা সানী, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম, জ্যামাইকা-বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, বিডি-ইয়র্কের সম্পাদক শাহ ফারুক, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রশীদ বাবু, কমিউনিটি এক্টিভিস্ট নওশাদ হায়দার, ইয়েলো সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন ।

উপস্থাপিকা শারমিন সিরাজের সঞ্চালনায় প্রাণবন্ত এই অভিষেক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ ও রেশমী মির্জা গান পরিবেশন করেন।

নতুন অভিষিক্তরা হলেন, প্রেসিডেন্ট-ফরিদ আলম, সাধারণ সম্পাদক-এস এম সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট-(১) শামসুন্নাহার নিম্মি, ভাইস প্রেসিডেন্ট-(২) জাহিদা আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক-মল্লিকা খান মুনা, কোষাধ্যক্ষ-এমডি এ আহাদ, সাংগঠনিক সম্পাদক-রেজওয়ানা এলভিস, নির্বাহী সদস্য-এহসান জুয়েল, আলমগীর হোসাইন, রিজু মোহাম্মেদ ও অনিক রাজ।