NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ব্রাজিল ও আর্জেন্টিনা অক্টোবরে খেলবে দুই ম্যাচ, কোথায়, কখন


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ১০:১০ এএম

ব্রাজিল ও আর্জেন্টিনা অক্টোবরে খেলবে দুই ম্যাচ, কোথায়, কখন

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। যেখানে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অঞ্চলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই তাদের সামনে এখন মূল লক্ষ্য—বিশ্বকাপের প্রস্তুতি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তাই প্রস্তুতি সারতে প্রীতি ম্যাচ খেলতে নামছে দুই দল।

 

 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১১ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। ভেনেজুয়েলা অবশ্য ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই ম্যাচের পর দুই দিন বিরতি নিয়ে ১৪ অক্টোবর শিকাগোয় পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে দ্বিতীয় প্রীতি ম্যাচটি।

 

অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলও খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে সেলেসাওরা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচের তিন দিন পর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

 

এ দুটি ম্যাচের জন্য ১ অক্টোবর ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ আনচেলত্তি। ইনজুরির কারণে এবার দলে নেই নেইমার। তবে দলে ফিরেছেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।