NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩১ এএম

>
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

মহারণের দামামা বেজে গেছে। পাকিস্তান-ভারত মুখোমুখি হয়ে গেছে এশিয়া কাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে। এই ম্যাচে শুরুর হাসিটা হাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাই। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই দুই দল নিজেদের সবশেষ দ্বৈরথে নেমেছিল। ২০২১ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করেছিল ভারত। এরপর পাকিস্তান ১৫২ রানে ভারতকে রুখে দিয়ে ম্যাচটা জেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। 

সেই ম্যাচ তো বটেই, সেই বিশ্বকাপেই দুবাইয়ের মাটিতে বাড়তি সুবিধা পেয়েছে পরে ব্যাট করা দল। সে ধারাটা এশিয়া কাপের শুরুর ম্যাচেও দেখা গেছে। শুরুতে ব্যাট করা শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে আফগানিস্তান। 

সে ভাবনা থেকেই হয়তো, পাকিস্তানকে আজ শুরুতে ব্যাট করতে পাঠালেন রোহিত। যদিও টস জেতাকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি না টসটা এতটা গুরুত্বপূর্ণ। অনেক বছর ধরে এখানে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে একটা লক্ষ্য সামনে রেখে ব্যাট করাটাই ভালো হবে। উইকেটে ঘাস আছে, সেটা আমরা কাজে লাগাতে চাই।’

তবে বাবর আজম জানালেন, টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতে চাইতেন তিনি। তবে সেটা যেহেতু হাতে নেই তার, তাই নিয়তি মেনে নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক।

দুই দলের একাদশ-
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি