NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ এএম

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী পাকিস্তান

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৩ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিশাদ হোসেনকে স্ট্রাইক দেন মুস্তাফিজুর রহিম। মোহাম্মদ হারিসের করা দ্বিতীয় বলে ৪ মেরে ব্যবধান কমিয়ে আনেন রিশাদ। কিন্তু ফিরতি বলে কোনো রানই নিতে পারলেন না।

চতুর্থ বলে ৬ হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রিশাদ। কিন্তু শেষ ২ বলে ১২ রানের সমীকরণে কোনো রানই নিতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

 

তাতে আরেকবার ব্যাটিং ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। বিপরীতে ১১ রানের জয়ে আগামী রবিবারের ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

অল্প রানের সংগ্রহে পাকিস্তানকে জয় এনে দেওয়ার কারিগর ৩ টি করে উইকেট নেওয়া শাহিন শাহ আফ্রিদি ও হারিস।

 

লক্ষ্যটা খুব বড় ছিল না বাংলাদেশের জন্য। ১২০ বলে ১৩৬ রান। কিন্তু এই রান তাড়া করতে নেমেই কাঁপাকাঁপি শুরু বাংলাদেশের।

শুরুটাও প্রথম ওভার থেকেই। শাহীন শাহ আফ্রিদির পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে নিজেকে নিয়ে যান পারভেজ হোসেন ইমন।

 

দলীয় ১ রানে সেই যে শুরু এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। ১৮ রান করা সাইফ হাসান বাদে অবিবেচকের মতো শট খেলে আউট হয়েছেন জাকের আলি অনিক-শামীম হোসেন পাটোয়ারিসহ অন্যরা। ব্যক্তিগত ৩০ রানে রিভার্স সুইপ খেলে শামীম আউট হওয়ার আগেও ম্যাচটা ছিল।

কেননা তার আউটের সময় বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ বলে ৩৯ রান।

 

প্রয়োজনের ওই রানের সময়ই অষ্টম ব্যাটার হিসেবে আউট হন তানজিম হাসান সাকিবও (১১)। তাকে ফেরান পায়ে টান পাওয়া হারিস রউফ। ১৮তম ওভারেই তাসকিন আহমেদকে বোল্ড করে পাকিস্তানের জয় হাত ছোঁয়া দূরত্বে এনে দেন হারিস। শেষ দিকে ১৬ রান করে শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন রিশাদ।

এতে করে বাংলাদেশি বোলারদের দারুণ প্রচেষ্টা সাফল্যর মুখ দেখেনি। পাকিস্তানকে যে মাত্র ১৩৫ রানে থামিয়েছিলেন তাসকিন আহমেদ-রিশাদরা। ৪৯ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন তারা।

পরে পাকিস্তান এই সংগ্রহটাও পেত না। শাহীন শাহ আফ্রিদি দুইবার ও মোহাম্মদ নওয়াজ একবার জীবন পেয়ে লড়াইয়ের পুঁজিটা এনে দেন। ১ ও ৩ রানে জীবন পাওয়া শাহীন দুই ছক্কায় করেন ১৯ রান। অন্যদিকে শূন্য রানে জীবন পাওয়া নওয়াজ খেলেন ২ ছক্কা ও ১ চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মোহাম্মদ হারিস। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। তার ৩ উইকেটের বিপরীতে ২ টি করে নিয়েছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী।