NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মহানবীকে নিয়ে মন্তব্য, মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৮ এএম

>
মহানবীকে নিয়ে মন্তব্য, মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপির উত্তর প্রদেশ শাখার দুই মুখপাত্রের মন্তব্যের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি উপসাগরীয় দেশ। কুয়েত ও কাতারে রীতিমত ভারতীয় দূতকে তলব করে প্রকাশ করা হয়েছে ক্ষোভ। এছাড়া আরব বিশ্বে ভারতীয় পণ্য বয়কটের ডাকও দিয়েছেন অনেকে।

রোববার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ইসলাম এবং এর সঙ্গে সম্পর্কিত কোনো প্রতীককে অবমাননা করে— এমন মন্তব্য সৌদি আরব কখনও প্রশ্রয় দেয় না। তেমনি অন্য কোনো ধর্মের অবমাননাও আমরা সমর্থন করি না।’

একই ঘটনায় নিজ নিজ দেশের ভারতীয় দূতকে তলব করেছে উপসাগরীয় অপর দু’টি দেশ কুয়েত ও কাতার। দূতদের তলব করে উভয় দেশের সরকারই এ ঘটনার জন্য বিজেপির প্রকাশ্য ক্ষমা দাবি করেছে।

উভয় দেশের সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ভারতের সরকার যদি ‘ইসলামভীতি’ বিস্তার রোধে কঠোর পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে তা বিশ্বজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার মাত্রা আরও বাড়িয়ে তুলবে।

পৃথক বিবৃতি ও টুইট বার্তায় নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।

এক প্রতিবেদনে সৌদি আরবের দৈনিক আরব নিউজ জানিয়েছে, এ ঘটনার জেরে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে।