NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মার্কিন এইচ-১বি ভিসায় নতুন ফি, বিপাকে ভারতীয়রা


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

মার্কিন এইচ-১বি ভিসায় নতুন ফি, বিপাকে ভারতীয়রা

মার্কিন এইচ-১বি ভিসা আবেদনে বছরে নতুন এক লাখ ডলারের ফি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই ফি ভারতের প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলোর দক্ষ পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে বলে শনিবার সতর্কতা দিয়েছে ভারতের আইটি শিল্পের সংগঠন নাসকম।

হোয়াইট হাউস শুক্রবার এই নতুন ফি ঘোষণার পর কয়েকটি বড় মার্কিন প্রযুক্তি কম্পানি ভিসাধারী কর্মীদের দেশে থাকতে বা দ্রুত ফিরতে পরামর্শ দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অস্থায়ী কর্মসংস্থান ভিসা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর সবচেয়ে আলোচিত পদক্ষেপ।

 

নাসকম বলেছে, হঠাৎ করে এই নীতি চালু হওয়ায় ভারতীয় নাগরিকদের ওপর প্রভাব পড়বে এবং দেশটির প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলোর চলমান অনশোর প্রকল্পগুলো ব্যাহত হবে।

সংগঠনটি আরো জানিয়েছে, নীতির এক দিনের সময়সীমা বিশ্বজুড়ে ব্যবসা, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য ‘উল্লেখযোগ্য অনিশ্চয়তা’ তৈরি করেছে।

নাসকমের মতে, এই নীতি যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ইকোসিস্টেম ও বৈশ্বিক চাকরির বাজারে ‘তরঙ্গিত প্রভাব’ তৈরি করবে এবং অতিরিক্ত ব্যয় কম্পানিগুলোকে সমন্বয় আনতে বাধ্য করবে।

মাইক্রোসফট, জেপি মরগান ও অ্যামাজন তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করতে বলেছে বলে রয়টার্সের হাতে থাকা অভ্যন্তরীণ ইমেইলে উল্লেখ করা হয়েছে।

 

এই বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনে ব্যাপক দমনপীড়ন চালাচ্ছেন, যার মধ্যে কিছু বৈধ অভিবাসন প্রক্রিয়া সীমিত করার পদক্ষেপও রয়েছে।