NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

শুরুতেই আফগানদের তোপ, ৫ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৪, ০৭:৩৬ এএম

>
শুরুতেই আফগানদের তোপ, ৫ রানে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা তাহলে সঠিকই ছিল আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর! অন্তত এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শুরুর তিন ওভারে আফগানিস্তান বোলারদের পারফর্ম্যান্স বলছে তাই। শুরুতেই তোপের মুখে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। তাতে ৫ রান তুলতেই ৩ উইকেট হাওয়া হয়ে গেছে স্বাগতিকদের।

শুরুটা করেছিলেন ফজলহক ফারুকি। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে তার করা বলটা মিডল-অফ স্টাম্পে গুড লেন্থে পড়ে একটু সুইং নিয়ে চলে যায় লেগ স্টাম্পে। স্কয়ার লেগ অঞ্চলে ফ্লিক করে পাঠাতে চেয়েছিলেন কুশল মেন্ডিস, ব্যাটে বলে হয়নি, বল গিয়ে সোজা আঘাত হানে প্যাডে। শুরুতে আম্পায়ার সায় না দিলেও রিভিউ নিয়ে সফল হয় আফগানরা, পায় প্রথম উইকেটের দেখা।

এরপরের বলে আরও এক সফলতা। এবার বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা বনলেন ফারুকির শিকার। লেন্থ বলটা অফ স্টাম্পের একটু বাইরে পড়ে আসালঙ্কাকে চমকে দিয়ে ঢোকে ভেতরে। এলবিডব্লিউর আবেদনে এবার সফলতা পায় আফগানরা।

পরের ওভারের শেষ বলে পাথুম নিসাঙ্কা প্রতি আক্রমণে চমকে দিতে চেয়েছিলেন প্রতিপক্ষকে। নাভিন উল হকের অফ স্টাম্পের একটু বাইরে পড়া বলটাকে তুলে দিতে চেয়েছিলেন কভারের একটু ওপর দিয়ে। সে চেষ্টায় ব্যর্থ তো তিনি হয়েছেনই, উল্টো তার ব্যাট ছুঁয়ে বলটা গিয়ে জমা পড়েছে উইকেটরক্ষক রাহমানউল্লাহ গুরবাজের হাতে।

সে সিদ্ধান্ত রিভিউ করেন নিসাঙ্কা। ব্যাটে বলের কোনো ছোঁয়ার প্রমাণ আল্ট্রাএজেও দেখা যায়নি। তবু আম্পায়ার নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। যা বিতর্কের জন্ম দিতে পারে বৈকি!