NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাজ্য-কানাডায় বাংলাদেশিদের জন্য ২টি সুখবর


খবর   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

যুক্তরাজ্য-কানাডায় বাংলাদেশিদের জন্য ২টি সুখবর

বাংলাদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য যুক্ত হলো দুটি বড় সুখবর। যুক্তরাজ্য বাংলাদেশিদের জন্য আবারও চালু করেছে অগ্রাধিকার বা প্রায়োরিটি ভিসা সেবা, অন্যদিকে কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গ্রহণ করতে পারবেন।

 

 

 

যুক্তরাজ্যে অগ্রাধিকার ভিসা সেবা

অন্যদিকে, যুক্তরাজ্যে ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য ভিসা আবেদনকারী বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে প্রায়োরিটি ভিসা সেবা। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানায়, এই সেবার আওতায় আবেদনকারীরা মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসা পেতে পারবেন। তবে এ সুবিধা নিতে হলে নিয়মিত ভিসা ফি’র পাশাপাশি অতিরিক্ত ৫০০ পাউন্ড প্রদান করতে হবে।

 

 

ব্রিটিশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

কানাডায় এনআইডি ও ভোটার নিবন্ধন

 

বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো কানাডায় প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

 

সিইসি বলেন, “গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য।”

 

 

এ সময় কানাডায় বসবাসরত কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেওয়া হয়। অটোয়া ছাড়াও টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকেও এ সেবা নেওয়া যাবে। প্রবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।