NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ধর্ম নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি: শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
ধর্ম নিয়ে কখনো আলাদা কিছু ভাবিনি: শাহরুখ খান

বলিউডে একের পর এক সিনেমা বয়কটের ডাক দিচ্ছে হিন্দুত্ববাদীরা। আমির খানের ‘লাল সিং চাড্ডা’র পর কিছুদিন আগে শাহরুখ খানের ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছে তারা। এই সিনেমা দেখতে সনাতনি হিন্দুদের বারণ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরুভাই সাধু দেবনাথ।

প্রশ্ন উঠেছে তবে কি মুসলিম অভিনেতা হবার কারণে ভবিষ্যতে আবারও বয়কটের মুখে পড়তে হবে খানদের? ধর্ম কি এতটাই প্রভাব রাখে তারকাদের জীবনে? যখন এমন প্রশ্ন উঁকি দেয় মানুষের মনে, তখন আরেকটি প্রশ্নও চলে আসে সামনে। সেটি হচ্ছে, বলিউডে শাহরুখ খানের ধর্ম নিয়ে মতবাদ কি? সম্প্রতি উঁকি দেয়া এই প্রশ্নের জবাব কিন্তু শাহরুখ দিয়ে রেখেছিলেন আরো ১৩ বছর আগে!

২০০৯ সালে একটি ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যে সম্মান ও ভালোবাসা পাচ্ছেন, যদি তার নাম অন্য কিছু হত (হিন্দু ধর্মাবলম্বী) তাহলে এটা কি তার জীবনে আরও বেশি প্রভাব ফেলত কিনা?

জবাবেব শাহরুখ বলেছিলেন, ‘আমার তো মনে হয় না কোনও পার্থক্য থাকত। অন্তত আমার কখনও এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে কোনও আলাদা কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে। আমার তো এটা শুনলেও খুব অবাক লাগে। আর তাছাড়া শিল্প এসব বিভেদ অতিক্রম করে যায়। কারণ মানুষ শুধু ভালোটা বা ভালো অভিনেতাকে বেছে নেন, সেখানে ধর্মের কথা তাঁদের মাথাতেও থাকে না। তাই আমাকে যেই নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে।