NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বিশ্বকাপ বাছাই শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ এএম

বিশ্বকাপ বাছাই শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলেও তাদের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল ইকুয়েডরের বিপক্ষে। ইনজুরি শঙ্কা থাকায় এই ম্যাচে খেলা থেকে বিরত থাকেন মেসি।

মেসিহীন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে খেলতে নেমে জয় নিয়ে ফিরতে পারলো না। ইকুয়েডরের কাছে হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। বুধবার সকালে ইকুয়েডরের রাজধানী কুইটোয় এস্টাডিও বাঙ্কো পিচিঞ্চায় প্রথমার্ধের যোগ করা সময়ের ১৩ মিনিটে এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন। ওই গোলটি আর শেষ পর্যন্ত আর্জেন্টাইনরা পরিশোধ করতে পারেনি।

 

ম্যাচে দুই দলের মধ্যে বলের চেয়ে শারীরিক `খেলাই‘ হয়েছিল বেশি। যে কারণে ৬বার রেফারিকে হলুদ কার্ড বের করতে হয়েছিল। লাল কার্ড দেখেছেন দুই দলের দু‘জন। আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি ও ইকুয়েডরের মইসেস কেইসেদো।

আকাশি-সাদা জার্সির দল অবশ্য প্রথমার্ধেই বড় ধাক্কাটা খায়। ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ বেনফিকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইকুয়েডরের চেলসি মিডফিল্ডার কেইসেদো লাল কার্ড দেখলে ম্যাচে ভারসাম্য আসে। কিন্তু লিওনেল স্কালোনির দল আর ম্যাচে ফিরতে পারেনি।

 

আর্জেন্টিনা অবশ্য শুরুর একাদশে ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছিল। আগে থেকেই মেসি ছিলেন না। কার্ড জটিলতায় ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারেননি। হুলিয়ান আলভারেজও ছিলেন না শুরুতে। আর্জেন্টিনা ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল।

 

 

 

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে। ইকুয়েডর হলো দ্বিতীয়। তাদের অর্জিত পয়েন্ট ২৯। তিনে রয়েছে কলম্বিয়া, ২৮ পয়েন্ট।