NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিহত সোনালির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ পিএম

>
নিহত সোনালির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে

ভারতের ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী ও বিজেপি নেত্রী সোনালি ফোগত মারা যান গত সোমবার (২২ আগস্ট)। শুরু থেকেই এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। অভিনেত্রী-নেত্রীর মৃত্যুর ঘটনা এবার নতুন দিকে মোড় নিয়েছে। সোনালির ভাইয়ের দাবি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে!

মৃত্যুর পর সোনালির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট আসতেই ঘটনা নতুন দিকে মোড় নেয়। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রিপোর্ট অনুযায়ী অভিনেত্রীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে বৃহস্পতিবার (২৫ আগস্ট) গোয়া পুলিশ সোনালির দুই সহকর্মী সুধীর সাগওয়ান ও সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। তারা দুজন সোনালির সঙ্গে গোয়া সফরে ছিলেন।

এদিকে সোনালির ভাই রিঙ্কু গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছিলেন, ‘প্রথম থেকেই বোনের মৃত্যু স্বাভাবিক মনে হয়নি। আমি নিজেই অনেক খোঁজ নিয়েছি। এই মৃত্যুর তদন্ত হওয়া উচিত।’ এছাড়াও তিনি দাবি করেন, অভিনেত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

উল্লেখ্য, রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত ছিলেন সোনালি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। এর পর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে। বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। সবশেষ ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’-এ দেখা গিয়েছিল তাকে।