NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব, উপ-নির্বাচন স্থগিত


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ এএম

বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব, উপ-নির্বাচন স্থগিত

পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) পাঞ্জাব প্রদেশে আসন্ন উপ-নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রদেশজুড়ে ভারি বৃষ্টি ও বন্যার কারণে অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতির কারণেই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

ইসিপির নির্দেশনায় বলা হয়েছে, বন্যায় সরকারি ও বেসরকারি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে রয়েছে স্কুল ভবন। সাধারণত যেগুলো ভোটকেন্দ্র ও নির্বাচনী সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়।

 

কমিশন আরও জানায়, জেলা রিটার্নিং অফিসাররা (ডিআরও) জানিয়েছেন, অধিকাংশ ভোটগ্রহণ কর্মকর্তাই সরকারি বিভাগ থেকে নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিযুক্ত। ফলে এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়।

এদিকে সিন্ধু নদীর পানির প্রবাহ ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে সিন্ধ প্রাদেশিক তথ্য বিভাগ।

 

তাছাড়া উত্তর পাকিস্তানে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পরিস্থিতিতে গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এক বিবৃতিতে জাতিসংঘ প্রধান পাঞ্জাব প্রদেশে ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে প্রশংসা করেন এবং বন্যায় প্রাণহানির ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। এছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো পাকিস্তান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে দ্রুত মানবিক পরিস্থিতি মূল্যায়ন, জরুরি চাহিদা শনাক্তকরণ এবং সহায়তা কার্যক্রমে ঘাটতি পূরণ করা যায়।